মাধবপুরে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

অবৈধ ভাবে বালু উত্তোলন

মাধবপুরে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৯/০৯/২০২৫ ১৫:৩৭:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় চৌমুহনী ইউনিয়নের অলিপুর ও মহাব্বতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জয়পুর গ্রামের আমির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সাজিদ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad