নবীগঞ্জে দাঙ্গায় নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের অনুদান
Led Bottom Ad

নবীগঞ্জে দাঙ্গায় নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের অনুদান

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১০/০৯/২০২৫ ২২:৫৩:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামের দুই নিহতের পরিবারকে অনুদান প্রদান করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়। এতে আনমনুর নিহতের পরিবারকে নগদ ৫০০০ টাকা, শুকনা খাবার এবং তিমিরপুর এর নিহতের স্ত্রীকে নগদ ৫০০০ টাকা, শুকনো খাবার এবং একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।


এই অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। তিনি জানান, তিমিরপুর আনমনুর সংঘাতে দুই গ্রামের দুইজন নিহত হয়েছিল। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিহতের পরিবারকে সামান্য অনুদান প্রদান করা হয়েছে।


উল্লেখ্য, নবীগঞ্জের তিমিরপুর এবং আনমনু গ্রামের সংঘর্ষের দিন তিমিরপুরের একজন নিহত হয় এবং ঘটনার ৬দিন পরে হাসপাতালে থাকা অবস্থায় আনমনু গ্রামের একজন নিহত হয়। পুলিশ এসল্ট মামলাসহ দুই গ্রামের মামলা চলমান অবস্থায় পরবর্তীতে উক্ত বিষয় সালিসি প্রক্রিয়ায় আসায় বর্তমানে নবীগঞ্জ শান্তিপূর্ণ অবস্থায় আছে

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad