সুনামগঞ্জে মামা-ভাগনার সংঘর্ষ : আহত ৩০
Led Bottom Ad

সুনামগঞ্জে মামা-ভাগনার সংঘর্ষ : আহত ৩০

১২/০৬/২০২৫ ০৪:৩৪:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার ছাতকে মামা-ভাগনার গোষ্টির মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


স্থানীয় সূত্রে জানাযায়, আমেরতল গ্রামের মামা জলাল উদ্দিন ও তার ভাগনা আশিকুল ইসলামের গোষ্টির মধ্যে গত ক'দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একে অন্যের বিরুদ্ধে লেখালেখি চলে আসছে।


এ নিয়ে বুধবার সকালে মামা জলাল উদ্দিন ও ভাগনা আশিকুলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


গ্রামের মসজিদের দক্ষিনের হাটু জলে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সংঘর্ষ থামাতে সক্ষম হন।


সংঘর্ষে গুরুতর আহত জালাল উদ্দিন, আশিকুল, আবদুল মুমিন, ফয়জুল হক, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, আমজদ আলী, আধু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad