হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
Led Bottom Ad

হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৩/১০/২০২৫ ২২:৫০:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি সাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) আওতাধীন তেলিয়াপাড়া বিওপির একটি টিম মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার ও একটি বাইসাইকেল আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

অন্যদিকে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সিন্দুরখান বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ লিটার বাংলা মদ উদ্ধার করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad