নবীগঞ্জে মোবাইল উদ্ধার অভিযানে হামলার শিকার ৬ পুলিশ সদস্য
Led Bottom Ad

নবীগঞ্জে মোবাইল উদ্ধার অভিযানে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৮/১০/২০২৫ ১০:৪৪:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে যাওয়া পুলিশের উপর হামলা করা হয়েছে। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে রুমন মিয়া একটি চুরি যাওয়া মোবাইল ফোন ব্যবহার করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। 


ওই সূত্র ধরে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে ৬-৭ জন পুলিশ সদস্য মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রুমনের বাড়িতে অভিযান চালান। 


অভিযানের সময় রুমন মোবাইল ফোনটি নিজের দাবি করে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রুমনের ভাই মামুনসহ কয়েকজন নারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক মেহেদী হাসান (৩০), মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন।


আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কনস্টেবল শাহ ইমরানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।


এ ঘটনার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রুমনের ভাই মামুনসহ তিনজনকে আটক করে।


এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘চোরাই মোবাইল উদ্ধারে গেলে চোরচক্র পুলিশের উপর হামলা চালায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad