তাহিরপুরে যাদুকাটা নদীতে অভিযান: ২ জনকে লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

তাহিরপুরে যাদুকাটা নদীতে অভিযান: ২ জনকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৯/১০/২০২৫ ০১:১৬:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পরিবেশ ও নদীর তীর রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু সঙ্গীয় পুলিশ, বিজিবি  ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় পাড় কেটে বালু উত্তোলন করতে গিয়ে ধৃত ২ জন আসামিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অর্থদন্ড প্রাপ্ত আসামিরা হলেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামের মোঃ আদিছ মিয়ার ছেলে (১),শফিকুল (৩৫)। একই ঠিকানার আমতৈল গ্রামের মোঃ আব্দুল হেকিম'র ছেলে (২)ফোরকান মিয়া (৩৫)।


অভিযান চলাকালে ইজারাদার ও স্থানীয় জনগণকে পরিবেশবান্ধবভাবে বালু উত্তোলনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়, যাতে নদীর পাড় ধস ও পরিবেশগত বিপর্যয় এড়ানো যায়।


তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক উনার অফিসিয়াল ফেইসবুক একাউন্টে  এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন   নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad