মাধবপুরে এক রাতে একাধিক স্থানে চুরি
Led Bottom Ad

স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

মাধবপুরে এক রাতে একাধিক স্থানে চুরি

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১১/১০/২০২৫ ১৭:২৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক রাতে একাধিক স্থানে সংঘটিত চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উপজেলার দক্ষিণাঞ্চলের কাশিমনগর বাজার ও বানিয়াপাড়া এলাকায় এসব চুরি সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতের কোনো এক সময় চোরের দল কাশিমনগর বাজারে সুমন পালের মালিকানাধীন লোকনাথ স্বর্ণের দোকানের দরজা ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।একই রাতে বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকেও চুরি হয়। সেখানে আলমারি ভেঙে কিছু ওষুধপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদউল্ল্যাহ বলেন, “ঘटनাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে এক রাতে একাধিক স্থানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত চোরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad