মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Led Bottom Ad

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১২/১০/২০২৫ ১৮:২৬:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে জান্নাত (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলার সময় টিটু মিয়ার মেয়ে জান্নাত সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় জান্নাতকে দেখতে পেয়ে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad