ভারতের ত্রিপুরায় গরু চোর সন্দেহে হবিগঞ্জের ৩ জনকে পিঠিয়ে হত্যা
Led Bottom Ad

ভারতের ত্রিপুরায় গরু চোর সন্দেহে হবিগঞ্জের ৩ জনকে পিঠিয়ে হত্যা

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১৬/১০/২০২৫ ০১:৩৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের ত্রিপুরায় গরু চোর সন্দেহে ৩ বাংলাদেশী নাগরিক কে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।


৫৫ বিজিবি সুত্রে জানা গেছে, গত ২/৩ দিন আগে  শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায়  তিনজন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া নামক স্থানে সংগোপনে প্রবেশ করে এবং সেখানেই অবস্থান করে। স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত।


আরও জানা যায়, তারা সম্ভাব্য গরু পাচারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কা করে সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।


এ ব্যাপারে বিজিবি,  বিএসএফের সাথে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিহতদের 

সম্ভাব্য বাড়ির ঠিকানা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার   সোনাচং বাজার এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য অধিকতর তথ্য সংগ্রহ করার/ সত্যতা যাচাই করার প্রচেষ্টা চলছে।


হবিগঞ্জ ব্যাটালিয়ন ( ৫৫ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন। নিহতের নাম পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে। 


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad