জগন্নাথপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত
Led Bottom Ad

দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি

জগন্নাথপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১৬/১০/২০২৫ ১৫:২০:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরেও লাগাতার কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন রানীগঞ্জ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আবু সাঈদ এবং সঞ্চালনা করেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।

সভায় বক্তব্য দেন সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, সহকারী শিক্ষক মনজুরুল হক, মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক কাজী নজরুল ইসলাম নিজামী, শেখ আব্বাস আলী, শরীফ উদ্দিন, ফয়সল আহমদ, রায়হান সরকার, আমিনুল ইসলাম, লুবনা আক্তার রুহী, দেব দুলাল রায়, গীতা রানী বিশ্বাসসহ এমপিওভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

বক্তারা অভিযোগ করেন, “শিক্ষকদের সঙ্গে তামাশা করতে সরকার যেন আনন্দ পায়। মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়ার দাবির বিপরীতে মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়েছে, যা চরম অবমূল্যায়ন।”

তারা বলেন, “শিক্ষকদের ন্যায্য প্রাপ্য আন্দোলনের মাধ্যমেই আদায় হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।”

বক্তারা আরও বলেন, “এক গোষ্ঠীর অধিকার অন্য গোষ্ঠী মেনে নিতে চায় না। তাই নিজেদের অধিকার নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে। দাবি আদায় না হলে কর্মসূচি আরও জোরদার করা হবে।”


উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত চার দিন ধরে সারাদেশে লাগাতার কর্মবিরতি পালন করছেন। তাদের মূল দাবি— ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad