সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষা ২৯ অক্টোবর
Led Bottom Ad

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষা ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/১০/২০২৫ ১৮:৪১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মেধা বৃত্তি যাচাই পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার দিপান্বিতা দেবী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, শিক্ষক সুজিত কুমার দেব, আতাউর রহমান তারুকদার, শারমিন জাহান প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “মানসম্মত প্রাথমিক শিক্ষা একটি বহুল আলোচিত ও কাংখিত বিষয়। উচ্চতর শিক্ষার ভিত্তি স্থাপিত হয় প্রাথমিক পর্যায় থেকেই। হাওর বেষ্টিত এ জেলার প্রাথমিক শিক্ষার মান জাতীয় গড়ের তুলনায় অনেক পিছিয়ে। প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীর হার ৫.৯৫ শতাংশ, যা উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষায় গতিশীলতা আনয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই শান্তিগঞ্জ উপজেলায় পাইলট ভিত্তিতে এ মডেল বাস্তবায়িত হয়েছে এবং এর ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।”

তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”


আগামী ২৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টায় জেলার ১৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে। সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে চতুর্থ শ্রেণিতে ৪১ হাজার ১৬৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৫ হাজার ৩২১ জনসহ মোট ৭৬ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।




এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad