বিশ্বনাথে ‘বিএফসি স্পোর্টিং ক্লাব' এর ফুটবল অনুশীলন মাঠের উদ্বোধন
Led Bottom Ad

বিশ্বনাথে ‘বিএফসি স্পোর্টিং ক্লাব' এর ফুটবল অনুশীলন মাঠের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৬/১০/২০২৫ ২১:৫৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তরুণ প্রজন্মকে খেলামুখী করার লক্ষে সিলেটের বিশ্বনাথে ফুটবল অনুশীলন মাঠের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্বনাথ ‘বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে চান্দশীর কাঁপন (মর্নিং স্টার একাডেমী সংলগ্ন) মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল ডিপার্টমেন্ট মাহবুব আলম পলো। 

 

উদ্বোধকের বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়ার সাফ টুর্ণামেন্টের সর্বাধিক অংশগ্রহণকারী খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার ও জাতীয় দলের গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্য্য।


‘বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র সভাপতি মো. ওয়াসীম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আরকুম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর প্রধান কোচ হাবিবুর রহমান রিপন, সিলেট ডিস্ট্রিক ফুটবল এসোসিয়েশনের সদস্য আজিজুর রহমান মিটন, সুনামগঞ্জ জেলা দলের হেডকোচ রুহুল আমিন রাহুল, সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের কোচ সালা উদ্দিন আহমদ রাজু, ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র বাংলাদেশ কমিটির সহ সভাপতি মুহিব উদ্দিন সুজেদ, ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র বাংলাদেশ শাখার উপদেষ্ঠা আলমগীর হোসেন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।  

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ।

অনুষ্ঠান শেষে কেক কেটে ও শান্তির পায়রা উড়িয়ে ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র মাঠ উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad