তাহিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন প্রধান নির্বাচন কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই আমরা। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত নির্বাচন কমিশনার এ কে এম আলী নেওয়াজ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।
স্থানীয় পর্যায়ে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাসির আলম সুবল, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহীদ আলী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়েছ মিয়া, সহসভাপতি লালু মিয়া ও সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ রহমান
মন্তব্য করুন: