খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করলেই গড়ে উঠবে সুস্থ সমাজ : কামরুজ্জামান কামরুল
Led Bottom Ad

তাহিরপুরে ফুটবল ম্যাচের উদ্বোধন

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করলেই গড়ে উঠবে সুস্থ সমাজ : কামরুজ্জামান কামরুল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৮/১০/২০২৫ ০০:০৩:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফুটবল সেমিফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ ১ আসনের ধানের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেছেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করলেই গড়ে উঠবে সুস্থ ও মাদকমুক্ত সমাজ।”

শুক্রবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে একতা যুবসংঘ বনাম সুফিয়ান একাডেমির মধ্যে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ফুটবল ম্যাচের উদ্বোধন করেন তিনি। এ সময় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কামরুজ্জামান কামরুল বলেন, দেশের বিশাল যুব সমাজকে যদি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা যায়, তাহলে তারা যেমন মেধা ও মননে বিকশিত হবে, তেমনি মাদকের মতো সামাজিক ব্যাধি থেকেও দূরে থাকবে। একজন শিক্ষিত ও খেলাধুলায় সম্পৃক্ত তরুণ তার পরিবারকে যেমন এগিয়ে নিতে পারে, তেমনি দেশ গঠনে নেতৃত্ব দিতেও সক্ষম হয়।

তিনি আরও বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তরুণ প্রজন্মকে খেলাধুলা ও শিক্ষায় মনোযোগী হতে উৎসাহ দিয়ে আসছেন। দক্ষ ও সুস্থ যুব সমাজই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য চাঁন মিয়া মাস্টার, মো. সাখাওয়াত হোসেন, আমির শাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সবুজ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad