৩১ দফা কর্মসূচিই একটি নতুন বাংলাদেশ গড়ার নকশা: কলিম উদ্দিন আহমদ মিলন
Led Bottom Ad

দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

৩১ দফা কর্মসূচিই একটি নতুন বাংলাদেশ গড়ার নকশা: কলিম উদ্দিন আহমদ মিলন

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৮/১০/২০২৫ ১৯:১৯:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একটি নতুন বাংলাদেশ গড়ার নকশা। এটি ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রোডম্যাপ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।”–এমন মন্তব্য করেছেন  বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলার আহবায়ক, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন।

তিনি আরও বলেন, “৩১ দফার প্রতিটি ধাপ সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার স্বল্পমূল্যে নিত্যপণ্য, চিকিৎসা ও শিক্ষা পাবে। পাশাপাশি এক কোটি বেকারের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু ও এম এ বারী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, জেলা যুবদল নেতা রিপন উদ্দিন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, এখলাছুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম পাশা রিগেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, শ্রমিকদল নেতা লায়েক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব ও সদস্য সচিব সাজিদুর রহমান প্রমুখ।

পথসভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এরআগে উপজেলা সদরের হাসপাতাল পয়েন্ট থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর পশ্চিম বাজারে পথসভায় মিলিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad