দোয়ারাবাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
Led Bottom Ad

দোয়ারাবাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৮/১০/২০২৫ ১৯:৩২:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩১ দফার লিফলেট বিতরণের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দোয়ারাবাজার উপজেলা সদরে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন। কর্মসূচির একপর্যায়ে মিছিলে কে সামনে থাকবে তা নিয়ে তাঁর অনুসারী দুই গ্রুপের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এবিষয়ে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান বলেন, আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি চলছিল। মিছিলে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad