বিজয়নগরে বিজিবি' র অভিযানে পিকআপসহ কোটি টাকার পন্য উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে বিভিন্ন মোবাইল ফোনের ডিসপ্লে ও কম্বল সহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
বিজিবি সুত্রে জানা যায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) রোববার ভোর রাতে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে। এই সময় বিজিবি গাড়ি টি তল্লাশী করে এর ভিতরে লুকায়িত ১৫ হাজার ১ শ ৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও ১০৭ পিস উন্নতমানের কম্বল উদ্ধার করে। এই সময় পাচারকাজে জড়িত থাকায় পিকআপটি আটক করে বিজিবি।
আটককৃত মালামালের সিজার মূল্য- ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।মালামাল গুলে আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
সরাইল ব্যাটালিয়ন ( ২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বিষয় নিশ্চিত করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: