শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে দোয়ারাবাজারের শিক্ষার্থীদের সংহতি
Led Bottom Ad

ইউএনও বরাবর পত্র প্রেরণ, শিক্ষকদের দাবি বাস্তবায়নের আহ্বান

শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে দোয়ারাবাজারের শিক্ষার্থীদের সংহতি

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৯/১০/২০২৫ ১৬:১৩:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারা দেশের শিক্ষকদের ন্যায্য আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসন বরাবর পত্র প্রেরণ করেছে স্থানীয় শিক্ষার্থীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজারের সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বোগলা রোছমত আলী রাম সুন্দর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কাছে এই সংহতি পত্র জমা দেন। পত্রে শিক্ষার্থীরা দেশের শিক্ষক সমাজের চলমান আন্দোলনকে “ন্যায্য ও যৌক্তিক” উল্লেখ করে সরকারকে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সমুজ আলী কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এম এইচ নাঈম বলেন, “সারাদেশের শিক্ষকবৃন্দ ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছেন। এটি শুধু ব্যক্তিগত স্বার্থ নয়; এটি গোটা শিক্ষা ব্যবস্থার মান ও মর্যাদা পুনরুদ্ধারের দাবি। শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা, তাদের অধিকার ও সম্মান নিশ্চিত করলেই মানসম্মত শিক্ষা সম্ভব।”

বোগলা রোছমত আলী রাম সুন্দর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, “আমরা অনুরোধ করছি যেন ইউএনও মহোদয় এ সংহতি পত্রটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানোর ব্যবস্থা করেন। এতে সরকার জানতে পারবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও শিক্ষকদের পাশে আছে।”

আরেক শিক্ষার্থী মাহিনুর রহমান সাকিব বলেন, “আমরা চাই শিক্ষক বাঁচুক, শিক্ষা টিকে থাকুক, বাংলাদেশ এগিয়ে যাক। শিক্ষকদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হোক।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad