আগামী নির্বাচনে প্রত্যেক সেন্টারে রুকনদের দায়িত্ব পালন করতে হবে
Led Bottom Ad

জামায়াতের রুকন সম্মেলনে হাবিবুর রহমান

আগামী নির্বাচনে প্রত্যেক সেন্টারে রুকনদের দায়িত্ব পালন করতে হবে

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৯/১০/২০২৫ ১৭:৩৩:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, সময় ও সম্পদের কুরবানি দিতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী সংসদ নির্বাচনে রুকনদের প্রত্যেক সেন্টারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি সেন্টারে ভোটের পাহারা দিতে হবে যাতে সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করতে না পারে। 


শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রাজনগর উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান এসব কথা বলেন।


জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মৌলভীবাজার-৩ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল মান্নান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশীদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস নোমান, মাওলানা ইসলাম উদ্দিন, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা আমীর মো. মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।


মহাগ্রন্থ আল কোরআন হতে দারসে কোরআনের মাধ্যমে রুকন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দারস পেশ করেন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক। 


প্রধান অতিথি কেন্দ্রীয় সার্কুলার পাঠ করে শোনান অতঃপর উপস্থিত পুরুষ ও মহিলা রুকনগণ জামায়াতের কেন্দ্রীয় আমীর নির্বাচনে লিখিতভাবে নির্ধারিত ব্যালট পেপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


ভোটগ্রহণ শেষে প্রধান অতিথি জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন। 


সম্মেলনের সভাপতি ও মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী সভাপতির বক্তব্য রাখেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad