পরিবেশ ধ্বংস করে বালু লুটের মামলায় আসামী পরিবেশবাদীর ভাই!
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটা—যে নদীকে রক্ষা করতে বছরজুড়ে আন্দোলন করেন পরিবেশবাদী কাশমির রেজা, সেই নদীতেই এবার বালু লুটের মামলায় আসামী হয়েছেন তার ভাই আস্তারুল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যমে কাশমির রেজার পরিবেশ আন্দোলন নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
৮১ জনের বিরুদ্ধে মামলা, অভিযোগ ৩০০ কোটি টাকার বালু লুট
গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাতে তাহিরপুর থানায় দায়ের করা মামলায় আসামী করা হয় মোট ৮১ জনকে, যার মধ্যে রয়েছেন কাশমির রেজার ভাই আস্তারুল। মামলায় বলা হয়, অভিযুক্তরা ‘মব’ তৈরি করে ইজারাবিহীন যাদুকাটা নদীর চর এবং বসতবাড়ির পেছন থেকে ৩০০ কোটি টাকার খনিজ বালি লুট করেছেন। মামলাটি দায়ের করেন জাদুকাটা বালুমহাল-১ এর ইজারাদারের পক্ষে তদারক কর্মকর্তা মোশারফ হোসেন। ১৬ অক্টোবর বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে আরও একটি মামলা দায়ের করা হয়। পরিবেশ অধিদপ্তরের এই মামলায় আরও ৩৭ জন ও উপজেলা প্রশাসনের মামলায় ৩১ জনকে আসামী করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়
মামলার খবর ছড়িয়ে পড়তেই ফেসবুকে শুরু হয় তীব্র সমালোচনা।
‘রেনুকা জাদুকাটা’ নামের এক আইডিতে লেখা হয়—“কাশমির রেজা উপরে পরিবেশ আন্দোলন করে, তলে তলে নিজের গ্রাম বালু খেকোদের কাছে বিক্রি করে দিয়েছে।”
আরেকজন মন্তব্য করেন—“কাশমির রেজার ভাই আস্তারুল তো পাড় কাটার মহানায়ক। এখন পরিবেশ নিয়ে নাটক করছে। পরিবেশের নামে ধান্ধাবাজি করছে।”
এই মন্তব্যগুলো ঘিরে স্থানীয় মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ‘সরিষার মধ্যে ভূত’, আবার কেউ বলছেন, “এটাই আমাদের রাজনীতি আর পরিবেশ সচেতনতার বাস্তব চিত্র।”
কাশমির রেজার মানববন্ধন
উল্লেখযোগ্য বিষয় হলো, মামলার মাত্র পাঁচ দিন আগে (৮ অক্টোবর) কাশমির রেজা নিজেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে একটি মানববন্ধনে অংশ নিয়েছিলেন।সেখানে তিনি দাবি করেন—“যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করতে হবে। গত ২০ বছরে পাড় কেটে নদী তিনগুণ বড় হয়েছে। এতে শত শত একর জমি ও বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে।” কিন্তু পাঁচ দিন পর তার ভাইয়ের নাম ওঠে বালু লুটের মামলায়— যা নিয়ে এলাকাবাসী বলছেন, “এক ভাই পরিবেশ রক্ষা করে, আরেক ভাই নদী কেটে বালু লুটে—এ কেমন দ্বিচারিতা?”
মানববন্ধনের একদিন পর ৯ অক্টোবর রুকন উদ্দিন নামের তাহিরপুরের স্থানীয় এক সংবাদ কর্মী নিজের ফেসবুকে পোস্টে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পোস্টে তিনি লিখেন, ‘ফ্যাসিষ্ট হাসিনার পোষ্য পুত্ররা আজ আবার ষড়যন্ত্র করছে, সাধারণ শ্রমিকদের পেটে লাথি মারার জন্য। এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে কাশ্মির গংরা। এরা প্রকাশ্যে ৫ আগষ্টের পূর্বে ছাত্র জনতার উপর অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিল। এদেরকে আইনের আওতায় আনা হউক। দীর্ঘ ১৭ বছর জাদুকাটা নদী তাদের কাছে মধুর হাড়ি ছিল। এখন সাগর হয়ে গেছে। শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোমাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গ জবাব দিবে এলাকার জনগন। চার পাঁচজন দাঁড়িয়ে মানববন্ধন করেই তিনি নেতা। এলাকায় এসে প্রতিবাদ করেন। কাশ্মিরের আপন ছোট ভাই নদীর পাড় কাটার মূল নায়ক।’ রুকন উদ্দিনের এই পোস্টে আরও অনেক প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয়রা।
প্রশাসনের বক্তব্য
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন —মামলার সত্যতা নিশ্চিত করে জানান,আসামিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন—“গভীর রাতে প্রায় দুই হাজার বাল্কহেড নদীতে প্রবেশ করে। এত বড় মব ঠেকানো সম্ভব হয়নি। বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।”
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন—“ইজারাবিহীন বালি উত্তোলনের ঘটনায় ইজারাদারকে শোকজ করা হয়েছে। যারা নদীর পাড় কেটে পরিবেশের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কাশমির রেজার অবস্থান
নিজ ভাই আসামী হওয়া নিয়ে মন্তব্য জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক পরিবেশবাদী কাশমির রেজা বলেন—
এই প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা সভাপতি জামিল আহমদ চৌধুরী বলেন, মামলার বিষয়টি আমি আসলে জানি না। এমনটি যদি হয়ে থাকে, তাহলে বিষয়টি দু:খজনক। আমি এ বিষয়ে তথ্য নিয়ে সাধারণ সম্পাদক (কাশমির রেজা) এর সাথে কথা বলবো। প্রয়োজনে এ বিষয়ে কথা বলে একজন পরিবেশ সংগঠক হিসেবে নিজের অবস্তান তোলে ধরবো।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কাশমির রেজা’র মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় মন্তব্য আদায় করা সম্ভব হয় নি।
স্থানীয়দের দাবি
তাহিরপুরের লাউড়গড় গ্রামের বাসিন্দারা জানান, রাজনৈতিক আশ্রয়ে পরিচালিত একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নদীর চর দখল ও বালু লুটে জড়িত। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় বা এলাকা ছাড়তে হয়। “সব দলের প্রভাবশালী লোক এই সিন্ডিকেটে আছে। ফলে কেউ মুখ খুলতে সাহস পায় না।” — বললেন গ্রামের এক প্রবীণ বাসিন্দা।
ঘটনা এখন তদন্তাধীন। প্রশাসন বলছে, প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন একটাই—পরিবেশ রক্ষার আন্দোলন আর বাস্তবের কর্মকাণ্ডের মধ্যে ফারাক কতটা?
Brother of Environmental Activist Accused in Sand Theft Case, Sparking Controversy
By Tahir Ahmad
In Tahirpur, Sunamganj, the Jadukata River—a river long protected by environmentalist Kashmir Reza—is now at the center of controversy after his brother, Astarul, was named as an accused in a sand theft case. The news has stirred public debate, with social media users raising questions about Kashmir Reza’s environmental activism.
81 Accused, Alleged Sand Theft Worth BDT 30 Billion
On the night of October 14, a case was filed at Tahirpur Police Station against 81 individuals, including Kashmir Reza’s brother Astarul. The case alleges that the accused created mobs to illegally extract mineral sand worth approximately BDT 30 billion from the Jadukata River’s riverbank and residential backyards without authorization. The case was filed by Mosharaf Hossain, a supervisory officer on behalf of the leaseholder of Jadukata Sand Field-1. On October 16, another case was filed under the Sand and Soil Management Act. Environmental Department cases named 37 additional individuals, while 31 others were accused under administrative cases.
Social Media Backlash
Following the case, social media erupted with criticism. One Facebook user, “Renuka Jadukata,” wrote: “Kashmir Reza protests for the environment above, but secretly sold his village to sand thieves.” Another commented: “Astarul, Kashmir Reza’s brother, is the hero of illegal riverbank cutting. Now he pretends to care for the environment—profiteering under its name.”
Local opinions are mixed, with some saying “there’s hypocrisy,” while others remark, “this reflects the reality of politics and environmental awareness.”
Kashmir Reza’s Human Chain
Notably, just five days before the case (October 8), Kashmir Reza participated in a human chain at the Sylhet Central Shaheed Minar, demanding the riverbanks be protected. He stated: “The riverbanks have expanded threefold over the past 20 years due to cutting, submerging hundreds of acres of land and homes.” Five days later, his brother was accused in a sand theft case, prompting locals to remark: “One brother protects the environment, the other exploits it—what a double standard.”
Local journalist Rukon Uddin posted on Facebook on October 9, criticizing the actions of powerful local groups and highlighting the role of Kashmir Reza’s younger brother in riverbank exploitation. His post sparked further discussion among residents.
Administration’s Statement
Zakier Hossain, Additional Superintendent of Police, Sunamganj, confirmed the case, assuring that the accused will be brought under legal action promptly.
Lt. Colonel Zakaria Kadir, Commander of BGB Sunamganj Battalion, said: “Around 2,000 individuals entered the river at night. It was impossible to stop such a large mob. The district administration has been informed.”
District Commissioner Dr. Mohammad Ilias Mia stated that the leaseholder has been questioned regarding unauthorized sand extraction, and legal action is being taken against those damaging the riverbank.
Kashmir Reza’s Position
When asked about his brother being accused, environmentalist Kashmir Reza did not provide a comment. Bangladesh Environmental Movement (BAPA) Sylhet District President Jamil Ahmad Chowdhury said he was not fully aware of the case but would discuss it with Kashmir Reza and, if necessary, take a stance as an environmental activist.
Locals’ Perspective
Residents of Lauhargor village, Tahirpur, claimed that a politically backed syndicate has long been involved in riverbank occupation and sand theft. Those who protest are often falsely accused or forced to leave the area. “Powerful people from all parties are part of this syndicate, so no one dares to speak out,” said a senior local resident.
The incident is currently under investigation. Authorities have stated that action will be taken once evidence is confirmed. The broader question remains: how much does environmental activism reflect reality on the ground?
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: