মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভা
Led Bottom Ad

প্রতিটি ক্লিনিকে সনদপ্রাপ্ত টেকনোলজিস্ট নিয়োগের দাবি

মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২১/১০/২০২৫ ১২:০০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে মেডিকেল সেবা মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয়ে “মাধবপুর মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন”-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোসলে উদ্দিন সুমন।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক রাজীব দেব রায় রাজু। আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মোঃ ইবায়েদুর রহমান বায়েজিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল, যুগ্ম আহ্বায়ক প্রকাশ সরকার জীবন, মোঃ বাছেদ, সনাতন পাজা, মোঃ সোহেল রানা, অনুপমসহ অন্যরা।

বক্তারা বলেন, “জনগণকে সঠিক চিকিৎসাসেবা দিতে হলে নির্ভুলভাবে রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে অনেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ ও সনদপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট নেই। ফলে রোগ নির্ণয়ে ভুল হওয়ার ঝুঁকি থেকেই যায়।”

তারা দাবি জানান, প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অবশ্যই সনদপ্রাপ্ত টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট ছুটিতে থাকলে তার পরিবর্তে অন্য একজন যোগ্য টেকনোলজিস্টের মাধ্যমে রিপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, “রোগ নির্ণয়ের মূল কাজটি করেন টেকনোলজিস্টরা, অথচ তাদের বেতন খুবই কম। অন্তত ২৫ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করতে হবে। এছাড়া সাপ্তাহিক ছুটি ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। ছাঁটাইয়ের ক্ষেত্রে অন্তত দুই মাস আগে জানানো উচিত।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad