মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Led Bottom Ad

মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২১/১০/২০২৫ ১৬:৪৩:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা আশিক তাঁতি নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) দুপুরে পুলিশ শাহপুর বাজার থেকে আশিক পান তাঁতি কে গ্রেফতার করে।


পুলিশ সুত্রে জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় পালের নেতৃত্বে একদল পুলিশ শাহপুর বাজারে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বিশু পান তাঁতির ছেলে আশিক পান তাঁতি কে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

 

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় পাল সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad