বড়লেখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
'পরিষ্কার হাত, সুস্থ জীবন'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী। এ সময় তিনি বলেন, “হাত ধোয়ার অভ্যাস ছোট থেকেই গড়ে তুলতে হবে। এটি শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, পারিবারিক ও সামাজিক সুস্থতার অন্যতম মূল চাবিকাঠি।”
এসময় বক্তারা নিয়মিত হাত ধোয়ার উপকারিতা ও জীবাণুমুক্ত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। পরে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করা হয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: