মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Led Bottom Ad

মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২২/১০/২০২৫ ১৫:২৯:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফয়সল চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, এসআই মো. শাহনূর ইসলাম, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর শাখার সভাপতি আব্দুর রহমান সোহাগ, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রাকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad