চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন,মেম্বারসহ ৭ জনের দণ্ড
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলার বদরগাজী ও হলহলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাইকপাড়া ইউপি মেম্বার আবু সায়েম (৪৭), সাবেক মেম্বার আঃ রউফ খাঁন (৬০), হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লাহর পুত্র ফারুক মিয়া (৫৫), পঁঞ্চাশ গ্রামের সিরাজ মিয়ার পুত্র তাউজ মিয়া (৪১), দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মো. জসিম উদ্দিন (৩০), একই গ্রামের মৃত সিরাজ তালুকদারের পুত্র খয়ের মিয়া তালুকদার (৩১) এবং মৃত আইয়ুব আলীর পুত্র আলী হায়দার (৫৮)কে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জসিম উদ্দিন ও খয়ের মিয়া তালুকদারকে ১ বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সায়েম মেম্বার ও রউফ মেম্বারকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্য আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
তাহির আহমদ
মন্তব্য করুন: