সিলেট মাতাতে আসছে ব্যান্ড দল ‘লালন’
দেশে এই সময়ের জনপ্রিয় ব্যান্ডদল ‘লালন’ সিলেটের হবিগঞ্জ আসছে ১ নভেম্বর। ওইদিন হবিগঞ্জের বৃন্দাবন কলেজে ব্যবস্থাপনা বিভাগের রজত জয়ন্তী উপলক্ষ্যে জালাল স্টেডিয়ামে তাদের সাংস্কৃতিক পরিবেশনা অনুিষ্ঠিত হবে। তারুণ্যনির্ভর দেশের এই মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আগমনকে সামনে রেখে হবিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও বেশ কিছু ইভেন্ট রয়েছে। মোট কথা এই আয়োজন সবাইকে মুগ্ধ করে দিবে। বিশেষ করে ‘লালন’দলের পারফরম্যান্স দেখার জন্য হবিগঞ্জের মানুষ এখন অপেক্ষার প্রহর গুনছেন। আয়োজকেরা সবাইকে অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: