ছাতক-দোয়ারার বেকারত্ব দূরীকরণ ও রাস্তাঘাট উন্নয়নে কাজের অঙ্গীকার জাহাঙ্গীর আলমের
Led Bottom Ad

ছাতক-দোয়ারার বেকারত্ব দূরীকরণ ও রাস্তাঘাট উন্নয়নে কাজের অঙ্গীকার জাহাঙ্গীর আলমের

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৩/১০/২০২৫ ২০:২৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫( ছাতক ও দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন।

তিনি কালারুকা ইউনিয়নের নূরুল্লাহপুর বাজার, ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজার, নোয়ারাই ইউনিয়নের বারকাহন ও জোড়াপানি গ্রাম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট, ধারণ নতুন বাজার, চৌকা পয়েন্ট, জাতুয়া, কৈতক পয়েন্ট, চেঁচান বাজার, জাউয়া বাজার, বড়কাপন বাজার, কপাল বাজার, পীরপুর বাজার ও জালালপুর পয়েন্টসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগ চলাকালে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমি জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করতে চাই। নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজারের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মের সুযোগ তৈরি করা হবে।”

তিনি আরও বলেন, “দুটি উপজেলারই যোগাযোগ ব্যবস্থা এখন নাজুক। বহু রাস্তার বেহাল দশার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে আছে। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব রাস্তা সংস্কার ও উন্নয়ন করা হবে।”

মানুষের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা— এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণে আমি সারাজীবন কাজ করে যেতে চাই। আমার প্রতিষ্ঠিত ‘জাবা মেডিকেল’-এর মাধ্যমে ইতোমধ্যেই ছাতক-দোয়ারার ছয় লক্ষ মানুষের চিকিৎসা সেবায় কাজ করছি।”

এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “এলাকাবাসী আমার পারিবারিক ঐতিহ্য ও সেবার ধারাবাহিকতা বিবেচনা করে আমাকে বিজয়ী করবে বলে আমি আশাবাদী। জনগণের আস্থা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।”


Jahangir Alam Pledges to Tackle Unemployment and Improve Roads in Chatak-Dowarabazar

Chatak, Bangladesh: Ahead of the upcoming 13th National Parliamentary Election, independent candidate Alhaj Jahangir Alam conducted a day-long outreach program on Thursday (23 October), meeting voters in various markets and villages across Chatak and Dowarabazar, Sunamganj-5 constituency.

He visited several areas, including Nurullahpur Market in Kalaruka Union, Mollapara Market in Islampur Union, Barkahan and Jorapani villages in Nowarai Union, Gobindganj Point, Dharan Natun Bazar, Chauka Point, Jatua, Kaitak Point, Chechan Market, Jauya Market, Borkapon Market, Kopal Market, Pirpur Market, and Jalalpur Point in Gobindganj-Saidergaon Union.

During the outreach, Jahangir Alam stated, “I aim to win as an independent candidate with the support of the people. If elected, I will focus on creating employment opportunities for the unemployed youth of Chatak and Dowarabazar, providing training for jobs both in Bangladesh and abroad.”

He added, “The road and communication infrastructure in these two upazilas is in poor condition, causing hardship for the residents. If elected, road repair and development will be given top priority.”

Jahangir Alam also pledged to address fundamental needs, saying, “I want to dedicate my life to ensuring food, clothing, housing, education, and healthcare for all. Through my established ‘Jaba Medical’, I am already serving healthcare needs for over six lakh people in Chatak-Dowarabazar.”

He appealed to voters, saying, “I am confident that the local people, considering my family legacy and continuous service, will support me. The trust and cooperation of the people is my greatest strength.”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad