শতভাগ বিদ্যুৎতায়িত উপজেলায় বিদ্যুতহীন ১৫০ পরিবার
Led Bottom Ad

ছাতকে বিক্ষুব্ধ গ্রামবাসী

শতভাগ বিদ্যুৎতায়িত উপজেলায় বিদ্যুতহীন ১৫০ পরিবার

১৭/০৬/২০২৫ ০৬:২২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতকে বিদ্যুত সংযোগ বঞ্চিত ১৫০ টি পরিবার। বর্তমানে যুগে বিষয়টি বেমানান হলেও এভাবেই চলছে ভুক্তভোগী পরিবারগুলোর ৫ বছর। উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা এমদাদনগর গ্রামের এই পরিবারগুলোকে অন্ধকারে রেখেই ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ছাতককে শতভাগ বিদ্যুৎতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করে সরকার। বিষয়টি নিয়ে চলতি বছরের ১৯ মে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ কতৃর্পক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় অভিযোগ তোলেন গ্রামবাসি। দুর্নীতি দমন কমিশন দুদক আয়োজিত ওই গণশুনানিতে পল্লী বিদ্যুৎ কতৃর্পক্ষ বিষয়টি দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও এবারও প্রতিশ্রুতির প্রত্যাশা পূরণ হয় নি গ্রামবাসির। তাদের অভিযোগ পল্লী বিদ্যুত কতৃর্পক্ষ এখনও পর্যন্ত কোন খোঁজ খবর নেয় নি। ফলে বিদ্যুৎবঞ্চিত অন্ধকারে থাকা লোকজনের মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।


সমস্যার সমাধানে ২০২৩ সালের ১০ অক্টোবর সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর একটি লিখিত আবেদন  করেন ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ছালিক মিয়া। আবেদনের পরও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় গ্রামের বিদ্যুৎ বঞ্চিতরা হতাশার মধ্যে রয়েছেন। 


এ বিষয়ে গ্রামের প্রবীণ বাসিন্দা সুরুজ আলী বলেন, সরকারি ঘোষণা বাস্তাবায়নের জন্য প্রায় ৩ বছর আগে বিদ্যুত সংযোগ প্রদানের লক্ষ্যে তার ও বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার স্থাপন, সার্ভিস ড্রপ ও মিটার প্রদান করা হয়েছে। বর্তমানে দীর্ঘদিন ধরে অরক্ষিত অবহেলায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের তার, খুঁটি ট্রান্সফরমারসহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। এতে সরকারের কয়েক লাখ টাকার বৈদ্যুতিক মালামাল নষ্ট হচ্ছে। তবে সেদিকে নজর নেই কর্তৃপক্ষের। প্রশাসনিক জটিলতার অভিযোগ তোলে পল্লী বিদ্যুৎ সমিতি বারবারই সময় ক্ষেপন করছে। 


গ্রামবাসীর দাবি- বিদ্যুৎ না থাকার কারণে পানি সেচের অভাবে হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে আছে। এমদাদ নগর গ্রামটি বিদ্যুতায়িত হলে সুবিধা বঞ্চিত লোকজন উপকৃত হবে। অসহায় দরিদ্র জনগোষ্ঠীর অবহেলিত পিছিয়ে পড়া লোকজন আলোকিত হয়ে সমাজে ভূমিকা রাখতে পারতো। 


এমদাদনগর গ্রামের আরেক বাসিন্দা লোকমান আহমদ জানান, শহর থেকে দূরে থাকায় আমরা বিদ্যুৎ সুবিধা পাচ্ছি না। পল্লী বিদ্যুৎ কতৃর্পক্ষ আমাদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে লাইন টেনেও বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় আমরা অন্ধকারে অবহেলায় পড়ে আছি। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ কতৃর্পক্ষের কাছে দাবি জানানো ছাড়া আমাদের আর কোন উপায় নাই।


এ ব্যাপারে দোয়ারাবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রশিদ জানান, ঐ এলাকার বিদ্যুৎ সংযোগ বিষয়ক সকল কাগজপত্র নিয়ে অফিসে আসলে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad