মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Led Bottom Ad

মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৫/১০/২০২৫ ১৫:৪৭:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাবের  অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা-বাগান এলাকার পরিত্যক্ত যাত্রীছাউনি এলাকায় অভিযান চালিয়ে ১১টি প্যাকেটে মোড়ানো মোট ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে।


গ্রেফতারকৃতরা হল  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত্তিকা চা বাগানের  জনক উরং ও  হবিগঞ্জ জেলার চুনারুঘাট  উপজেলার রাম গঙ্গা চা বাগানের  মৃত কমল ভৌমিক  ছেলে দুলাল ভৌমিক।


শায়েস্তাগঞ্জ  র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।


র‌্যাব আর ও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত গাঁজা আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর একজন কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। 


Two Drug Dealers Arrested with 53 kg of Cannabis in Madhabpur


Madhabpur Correspondent


In an anti-narcotics operation, members of RAB-9, CPC-3, Shayestaganj Camp arrested two drug dealers with 53 kilograms of cannabis in Madhabpur upazila of Habiganj district. The operation took place around 8:00 PM on Friday (October 24) at an abandoned passenger shed in the 20 No. Tea Garden area under Shahjahanpur Union.


According to RAB sources, the arrested individuals are Jonok Urang, a resident of Mrittika Tea Garden in Kamalganj upazila of Moulvibazar district, and Dulal Bhowmik, son of late Komol Bhowmik from Ram Gonga Tea Garden in Chunarughat upazila of Habiganj district.


During preliminary interrogation, the detainees reportedly confessed that they had been collecting cannabis from border areas of Habiganj and distributing it across different parts of the district through mutual collaboration.


RAB officials stated that a case is being filed against the accused under the Narcotics Control Act, and the seized cannabis has been taken into legal custody.


A RAB-9 official affirmed, “Anti-drug operations like this will continue to curb narcotics trafficking in the region.”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad