জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের বিশাল শোডাউন
Led Bottom Ad

সুনামগঞ্জ-১ আসন

জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/১০/২০২৫ ০০:১৮:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জামালগঞ্জের সাচনা বাজার ঐতিহাসিক বটতলায় ধানের শীষের পক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসবে এই শোডাউন অনুষ্ঠিত হয়। 


জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাছুম মাহমুদ তালুকদার’র সভাপতিত্বে এবং জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক। দুপুর বারোটা থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। বিকাল তিনটায় দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল সাচনা বাজার এলাকা।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেছেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমার অর্থ বিত্ত নেই,আপনারা জনগণই আমার সম্পদ। আপনাদের সহযোগিতা পেলে এবং বিএনপির মনোনয়ন পেলে আমি সুনামগঞ্জ ১ আসনের ধর্ম পাশা,জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার উন্নয়ন সমভাবে করব ইনশাআল্লাহ।



মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad