লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন জগন্নাথপুরের অজান্তা দেব রায়
Led Bottom Ad

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন জগন্নাথপুরের অজান্তা দেব রায়

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৫/২০২৬ ২৩:০০:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাজ্যের লন্ডনে বাকিং অ্যান্ড ডেগেনহাম এলাকায় লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে অজান্তা দেব রায়। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই গৌরবময় জয় লাভ করেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপ-নির্বাচনেও তিনি প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও রমা রানী দেবের মেয়ে অজান্তা এই জয়ের মাধ্যমে বিলেতের মাটিতে নিজ এলাকার মুখ উজ্জ্বল করেছেন।

অজান্তা দেব রায় একজন কৃতি শিক্ষার্থী ও সক্রিয় মানবাধিকার কর্মী। ২০০১ সালে বাংলাদেশে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। সিলেট এমসি কলেজে অধ্যয়নকালে তিনি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক শেষ করে ২০১১ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। লন্ডনের ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ এবং সোয়াস (SOAS) থেকে পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি লেবার পার্টির মূলধারার রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি প্রবাসী ও স্থানীয়দের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, অজান্তা আগামী ৫ বছরের জন্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সে যেন সততা ও দক্ষতার সাথে ভোটারদের সেবা করতে পারে সেজন্য তিনি সবার কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন। শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড এলাকায় একজন বাঙালির এই ধারাবাহিক জয়কে প্রবাসী বাংলাদেশিরা ইতিবাচক হিসেবে দেখছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad