মৌলভীবাজারে চিকিৎসা নিয়ে বাণিজ্য: টেস্ট ফি সিলেটের চেয়েও বেশি
Led Bottom Ad

মৌলভীবাজারে চিকিৎসা নিয়ে বাণিজ্য: টেস্ট ফি সিলেটের চেয়েও বেশি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৯/০৫/২০২৬ ১৮:৪৫:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন মেডিকেল পরীক্ষার ফি সিলেটের তুলনায় বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই ধরনের পরীক্ষায় কয়েকশ থেকে হাজার টাকা পর্যন্ত পার্থক্য দেখা যাচ্ছে বলে স্থানীয়দের দাবি।


সম্প্রতি রাজনগর আইডিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আহমেদ মুহিত সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিন্ন প্রতিষ্ঠানের রশিদ প্রকাশ করেন। সেখানে দেখা যায়, একটি প্রতিষ্ঠানে Lipid Profile (Random) পরীক্ষার ফি সিলেটে ৯০০ টাকা হলেও মৌলভীবাজারে তা ১,৪০০ টাকা। HbA1c পরীক্ষায় সিলেটে ৯৫০ টাকা এবং মৌলভীবাজারে ১,২০০ টাকা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।


তিনি জানান, একই ধরনের পরীক্ষায় দুই শহরের মধ্যে এই ধরনের মূল্য পার্থক্য সাধারণ রোগীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।


স্থানীয়দের অভিযোগ, জেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের একাধিক পরীক্ষা করানোর প্রবণতা রয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে চিকিৎসকদের রেফারেল ব্যবস্থার সঙ্গে কমিশন সংযোগের অভিযোগও উঠেছে।


একজন রোগীর ক্ষেত্রে একাধিক পরীক্ষার মোট বিল ৯ হাজার টাকার বেশি এসেছে বলেও জানা যায়, যা সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় আর্থিক চাপ হিসেবে দেখা দিয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় প্রতিষ্ঠানগুলো নিজস্বভাবে ফি নির্ধারণ করছে বলে অভিযোগ স্থানীয়দের।


এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। স্থানীয় সচেতন মহল বলছে, চিকিৎসা পরীক্ষার ফি নির্ধারণ ও তদারকিতে দ্রুত ব্যবস্থা না নিলে রোগীদের ওপর আর্থিক চাপ আরও বাড়বে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad