তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে ২টি বাল্কহেড জব্দ, একজনের কারাদণ্ড
Led Bottom Ad

অবৈধ বালু উত্তোলন

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে ২টি বাল্কহেড জব্দ, একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৯/০৫/২০২৬ ২৩:১২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে সারারাতব্যাপী এক ঝটিকা মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। গত শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুরু করে শনিবার (১০ মে) সকাল ৬টা পর্যন্ত এই অভিযানে অবৈধ পন্থায় বালু উত্তোলনের দায়ে ২টি বাল্কহেড জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান। এ সময় আটককৃত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে তাহিরপুর থানা পুলিশ সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যাদুকাটা নদীর নাব্যতা রক্ষা এবং সরকারি সম্পদ চুরির বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। রাতের আঁধারে যারা অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad