কমলগঞ্জে নারকেলগাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Led Bottom Ad

কমলগঞ্জে নারকেলগাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২৭/১০/২০২৫ ২০:৩২:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে নারকেলগাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রীবাস উপজেলার ভানুগাছ বাজারের ডাচ-বাংলা ব্যাংকের নৈশ প্রহরী।


পুলিশ জানায়, লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা শ্রীবাস তার বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে নারকেলগাছ পরিষ্কার করতে ওঠেন। এ সময় গাছের ডালের সাথে বিদ্যুতের লাইন সম্পৃক্ত থাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তার মৃত্যু হয়। এদিকে ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


স্থানীয় ইউপি সদস্য জাকির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাশের বাড়ির নারকেলগাছে ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শ্রীবাস। এই সংবাদে তার বাবা অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।’


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশটি নিয়ে দাহ করার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে।’

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad