নবীগঞ্জে অনলাইন জুয়ায় খপ্পরে সর্বশান্ত যুবকের আত্মহত্যা
Led Bottom Ad

নবীগঞ্জে অনলাইন জুয়ায় খপ্পরে সর্বশান্ত যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৮/০৬/২০২৫ ০৪:৪৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে অনলাইন জুয়ার খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম অচিন্ত পাল (২২)। তিনি ওই গ্রামের মৃত অভিনাশ পালের ছোট ছেলে। নিহত যুবক নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের পান ব্যবসায়ী ছিলেন।


নিহতের বড় ভাই অসিম পাল বলেন, গত কিছু দিন আগে হঠাৎ করে অচিন্ত পাল কয়েক লাখ টাকা ঋণ করে ফেলেন। লোক মুখে শুনতে পান অনলাইন জুয়ার আসক্ত হয়ে পড়েছেন অচিন্ত। তিনি নিজে অচিন্তের ঋণের ৭-৮ লাখ টাকা পরিশোধ করেছেন। 


পরিবার ও প্রতিবেশি থেকে জানা যায়, ঋণের টাকা পরিশোধ করতে গত সোমবার (১৬ জুন) সন্ধায় জমি বিক্রি করতে চান অচিন্ত পাল। পরিবার এতে বাঁধা দিলে সবার অগোচরে ইদুর মারার বুলেট খান তিনি। কিছুক্ষণ পর শরীরে অস্বস্তি বোধ করলে এবং ইঁদুরের বিষ খেয়েছেন বলে পরিবারকে জানান। পরিবারের সদস্যরা তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে। সেখানে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তিনি মারা যান।


নবীগঞ্জ থানার তদন্ত (ওসি) মো. দুলাল আহমেদ চৌধুরী বলেন, পরিবারের কেউ যদি অভিযোগ দায়ের করে তাহলে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad