জামালগঞ্জে বিছনা- কাঁঠালিয়া গ্রামের মধ্যকার সৃষ্ট বিরোধ নিষ্পত্তি
জামালগঞ্জের ভীমখালি ইউনিয়নের বিছনা- কাঁঠালিয়া গ্রামের মধ্যকার সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিষয়টি সমাধানে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকে সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: আখতারুজ্জামান তালুকদার। বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমদ,যুবদলের কেন্দ্রীয় নেতা আনছার উদ্দিন খাঁন,জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক,যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহিনুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ,ভীমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব দুলাল মিয়া, আখতারুজ্জামান শাহ,উপজেলা জামাতের আমির হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সালিশ বৈঠকে উপস্থিত বিচারকদের সিদ্বান্ত মেনে নিয়ে উভয়পক্ষ একমত প্রকাশ করায় ধন্যবাদ জানান বৈঠকের সভাপতি ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: আখতারুজ্জামান তালুকদার। তিনি বলেন, বিচারের ক্ষেত্রে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকার পাশাপাশি সালিশিয়ানদের উপরে শ্রদ্ধা এবং বিশ্বাস রাখতে হয়। এভাবেই অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়। এর ফলে অনিবার্য সংঘাত থেকে এলাকাবাসীকে রক্ষা করা সম্ভব।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: