সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে তাহিরপুরে প্রচারসভা
Led Bottom Ad

অবৈধ ভাবে বালু উত্তোলন

সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে তাহিরপুরে প্রচারসভা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২১/০৬/২০২৫ ০৯:০৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবিতে তাহিরপুরে প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১ জুন) তাহিরপুর উপজেলায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, তরুণ সমাজ ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। তরুণ সংগঠক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, এড. মহসিন রেজা মানিক, মেহেদী হাসান উজ্জ্বল, সফিকুল ইসলামসহ অনেকে।


বক্তারা বলেন, জেলা সদরে ক্যাম্পাস স্থাপন হলে সকল উপজেলার শিক্ষার্থীরা সহজে উচ্চশিক্ষার সুযোগ পাবে। হাওর অঞ্চলের জনদুর্ভোগপূর্ণ এলাকায় ক্যাম্পাস স্থাপন শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হবে বলে তারা মত দেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad