সুনামগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোডাউন: দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহবান
Led Bottom Ad

সুনামগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোডাউন: দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহবান

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১১/২০২৫ ১৮:৪১:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে জামায়াতের দুই প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খাঁন (সুনামগঞ্জ-১) ও অ্যাডভোকেট শামস উদ্দিন (সুনামগঞ্জ-৪) শনিবার হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করে তাদের নির্বাচনি শক্তি প্রদর্শন করেছেন।

শোডাউনটি সকাল ১১টায় সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বিশ্বম্ভরপুর বাজারে সমাবেশে শেষ হয়। এ সময় শামস উদ্দিন বলেন, “সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর অঞ্চলটি দীর্ঘদিন অবহেলিত। এলাকাকে উন্নত করতে হলে সৎ নেতৃত্ব নির্বাচন করতে হবে। জামায়াত এই দেশটিকে কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তর করবে। চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না।”

এরপর শোডাউনটি তোফায়েল আহমেদের নেতৃত্বে তাহিরপুর উপজেলা অভিমুখী প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেন, “অসুর শক্তির হাত থেকে বাংলাদেশ এখনও নিরাপদ নয়। যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা দেশের সম্পদকে নিজের ভোগ-বণ্টনের কাজে ব্যবহার করেছে। আমাদের দেশকে রক্ষা করতে হলে সৎ নেতৃত্ব, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য। হাওর বেষ্টিত সুনামগঞ্জ-১ আসনে গত ১৬ বছরে কোনো উন্নয়ন হয়নি, শুধু দুর্নীতি হয়েছে। নির্বাচিত হলে হাওরের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাত অগ্রাধিকার পাবে। কৃষক, শ্রমিকের ভাগ্য পরিবর্তনেও কাজ করবো।”

তিনি জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করার আহবান জানান। শোডাউনে জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ এবং অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad