মায়ের সাথে অভিমান : দোয়ারাবাজারে কিশোরীর আত্মহত্যা
Led Bottom Ad

মায়ের সাথে অভিমান : দোয়ারাবাজারে কিশোরীর আত্মহত্যা

২৭/০৫/২০২৫ ১০:৫২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে মায়মুনা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর এ ঘটনা ঘটে। নিহত মায়মুনা আক্তার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাঁও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।


পুলিশ,পরিবার ও স্থানীয় সুত্রে যানা যায়,মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে না যাওয়ায় তার মা আছমা বেগম তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নীজঘরে থাকা কীটনাশক পান করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মায়মুনা আক্তারকে মৃত ঘোষণা করেন।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিনিধি (দোয়ারাবাজার) :

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad