শান্তিগঞ্জে শাহাজালাল আই কেয়ার ভিশন সেন্টারের উদ্বোধন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার দুপুর ২টায় অত্যাধুনিক চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র “শাহাজালাল আই কেয়ার ভিশন সেন্টার”-এর শুভ উদ্বোধন হয়েছে। উজানীগাঁও ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে প্রতিষ্ঠিত এই সেন্টারটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে।
উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব ফারুক আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,“মানুষের সেবা করার চেয়ে বড় কাজ আর নেই। চোখের আলো মানুষের জীবনের আলো— সেই আলো ফিরিয়ে দিতে আজ যে প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো, তা শান্তিগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক চিকিৎসা পেলে একজন মানুষ নতুন স্বপ্ন দেখতে পারে, নতুনভাবে জীবন শুরু করতে পারে।”
তিনি আরও যোগ করেন,“ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে এই ধরনের স্বাস্থ্যসেবার বিস্তার খুবই জরুরি। আজকের এই উদ্যোগ আমাদের সবাইকে আরও উৎসাহিত করবে নতুনভাবে এগিয়ে যেতে।”
অনুষ্ঠানে শাহাজালাল আই কেয়ার ভিশন সেন্টারের সম্মানিত সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবার একটাই প্রত্যাশা— এই সেন্টার শান্তিগঞ্জের মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চোখের চিকিৎসা নিশ্চিত করবে।
ফরহাদ আহমেদ ফয়সাল
মন্তব্য করুন: