মাধবপুরে ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ি খাদে, তরুণের মৃত্যু
Led Bottom Ad

মাধবপুরে ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ি খাদে, তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/১২/২০২৫ ১৭:২৮:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ড্রাইভিং প্রশিক্ষণের সময় একটি ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রশিক্ষণ গাড়ির চালক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্র জানায়, মারা যাওয়া তরুণের নাম হিমেল (২০)। তিনি সোয়াবই গ্রামের মোহন মিয়ার ছেলে। প্রশিক্ষণ চলাকালে গাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


আহত চালক এনায়েত উল্লা হরষপুর আনন্দ গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা গুরুতর।


প্রত্যক্ষদর্শীরা বলেন, ড্রাইভিং প্র্যাকটিসের সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। স্থানীয়দের অভিযোগ, গাড়িটির বৈধ ফিটনেস সনদ বা প্রয়োজনীয় নিরাপত্তা অনুমোদন ছিল না।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন ব্যক্তিরা বলেন, ফিটনেসবিহীন ও অনিয়ন্ত্রিত প্রশিক্ষণ যান চলাচল বন্ধ না হলে এমন দুর্ঘটনা বাড়তে পারে।


মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে, এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad