দিরাইয়ে সেচের পানি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ আহত ৩০
সুনামগঞ্জের দিরাইয়ে বোরো জমির সেচের পানি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্ততঃ ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, ওই গ্রামের রিপন মিয়া ও ছাব্বির মিয়ার লোকদের মধ্যে বোরো জমির সেচের পানি নেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রাদি নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে দু'পক্ষের অন্ততঃ ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরতর আহত ফজলুল হক (৭০), রুমন মিয়া (২০), বিল্লাল আহমদ (২৯), রুমান (২৭), আব্দুর রহিম (৭৫), ও শফিকুল ইসলাম (৩০)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।অন্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: