নবীগঞ্জে জমি থেকে অসুস্থ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Led Bottom Ad

নবীগঞ্জে জমি থেকে অসুস্থ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৪/১২/২০২৫ ১৩:৩৩:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে জনতার বাজার সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত ব্যক্তি হলেন উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা অসুস্থ জিতু মিয়া। তিনি গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।


রবিবার সকালে জনতার বাজার পশুর হাটের পাশের একটি জমিতে জিতু মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার পুলিশ ফাঁড়ির এসআই শওকত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।


পুলিশ জানায়, জিতু মিয়ার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন এবং অসুস্থতার কারণে উঠে দাঁড়াতে না পেরে মৃত্যুবরণ করেন। জানা গেছে, এর আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

মো. তাজুল ইসলাম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad