হবিগঞ্জে উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেফতার
‘অপারেশন ডেভিল ফেইজ-টু’ এর বিশেষ অভিযানে হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুছ মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার রাতে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে উপজেলার মিরপুর ইউনিয়নের বার আউলিয়া সাটিয়াজুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুছ উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও বার আউলিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এর অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।
ওসি আরও জানান, রোববার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
ডি আর ডি
মন্তব্য করুন: