হবিগঞ্জ-২: কৃষককে প্রার্থী করে ভোটযুদ্ধের শুরু বাসদের
Led Bottom Ad

হবিগঞ্জ-২: কৃষককে প্রার্থী করে ভোটযুদ্ধের শুরু বাসদের

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/১২/২০২৫ ১৩:০২:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ কৃষক লোকমান আহমেদ তালুকদারকে মনোনয়ন দিয়েছে। তিনি মই প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বাসদের নেতা-কর্মীরা জানান, বামপন্থী রাজনীতির মূল লক্ষ্যই হলো কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের ক্ষমতায়ন। বিশ্বে এর নজির রয়েছে; যেমন উরুগুয়েতে কৃষক জোসে মুজিকা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে গ্রামীণ সংগ্রামী মানুষকে প্রার্থী করা হয়েছে।


লোকমান আহমেদ তালুকদার কেবল কৃষক নন, তিনি স্থানীয় সামাজিক আন্দোলনের এক পরিচিত নাম। খাসজমি উদ্ধারে আন্দোলন, ভূমিহীন পরিবারের উচ্ছেদ প্রতিরোধ, দুর্নীতিবিরোধী কার্যক্রম, মাদক ও জুয়া প্রতিরোধ, এবং নিজ উদ্যোগে সড়ক নির্মাণ—সবই তার নেতৃত্বে সম্পন্ন হয়েছে। আন্দোলনের সময় গ্রেপ্তার ও হামলার শিকার হলেও তিনি মানুষের পাশে থেকে কাজ চালিয়ে গেছেন।


সংসদ প্রার্থী তালুকদার বলেন, নির্বাচিত হলে তিনি সংসদে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নে কাজ করবেন। বানিয়াচং–আজমিরীগঞ্জে উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও হাওরাঞ্চলের মৎস্যজীবীদের অধিকার রক্ষায় অগ্রাধিকার দেবেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, সংসদকে কোটিপতিদের ক্লাব নয়, জনগণের অধিকার আদায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বাসদ মনোনীত প্রার্থীদের মই প্রতীকে ভোট দিন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad