মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত
Led Bottom Ad

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৭/১২/২০২৫ ২০:৫৯:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আল মোবারাকা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেটগামী ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫ নম্বরের একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩ নম্বরের আল মোবারাকা পরিবহনের একটি বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad