কক্সবাজারে হত্যাকাণ্ডের প্রধান আসামী শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে কক্সবাজারে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। র্যাব -৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব -১৫ এর যৌথ অভিযানে গত শুক্রবার দুপুরে প্রধান আসামী দলিলুর রহমানকে (৩১) গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার র্যাব -৯ সিলেট কার্যালয় জানায়- গুপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী দলিলুর রহমান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সাপমারা গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।মহেশখালী থানায় আলোচিত শের আলী হত্যা মামলার ১ নং আসামী ছিলেন দলিলুর রহমান।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
তাহির আহমদ
মন্তব্য করুন: