নবীগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
Led Bottom Ad

নবীগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২১/১২/২০২৫ ২০:২০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নবীগঞ্জ থানার একদল পুলিশ অপারেশন ডেভিল হান্ট টু'র এর বিশেষ অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম নুরুল হোসেন। 


পুলিশ জানায়, রবিবার রাত অনুমান ১ টার দিকে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হোসেনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত গত (১৯ ফেব্রুয়ারি) স্পেশাল মামলা নং ১৫, এর তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে প্রাথমিক ভাবে প্রমান পাওয়া গেছে।


এছাড়া তার বিরুদ্ধে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলায় জড়িত থাকার প্রমান তদন্তে পাওয়া যায়। নুরুল হোসেন এর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, সে সরকারী জায়গা বিক্রয় করে গ্রামে পতিতা বৃত্তি সহ নানান অনিয়নের কারণে গ্রামের সাধারণ মানুষ তার কাছে অসহায় ছিল। নুরুল হোসেন গ্রেফতারের খবরে ঐ এলাকায় লোকজনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। 


গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোনায়েম মিয়া (বিপি) এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ উপজেলা বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট টু'র এর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোনায়েম মিয়া (বিপি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা নির্দেশ দেন। পরে তাকে জেল খানায় পাঠানো হয়।

তাজুল ইসলাম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad