সুনামগঞ্জ-১: ধানের শীষের প্রার্থী আনিসুল হকের মনোনয়নপত্র সংগ্রহ
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব আনিসুল হক। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি তাহিরপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা।
মনোনয়নপত্র গ্রহণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আলহাজ্ব আনিসুল হক বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এলাকার মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমি অংশ নিচ্ছি। সুনামগঞ্জ-১ আসনের অবহেলিত মানুষের পাশে থেকে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করাই আমার মূল লক্ষ্য। আমি আশা করি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।"
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আলহাজ্ব আনিসুল হকের মনোনয়ন সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকার সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
প্রীতম দাস
মন্তব্য করুন: