বাহুবলে এক যুবকের মরদেহ উদ্ধার
Led Bottom Ad

বাহুবলে এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

২২/১২/২০২৫ ১৬:৩৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সুমন মিয়া সরকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের স্বর্ণরেখা গ্রামে আব্দুস সালামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


সুমন মিয়া সরকার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইছবপুর গ্রামের তৈয়ব আলী সরকারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।


বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad